প্রকাশিত: Sat, Dec 16, 2023 5:55 PM
আপডেট: Thu, Jul 23, 2026 10:09 AM

[১]বিএনপি-জামায়াত অপশক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়: সেতুমন্ত্রী কাদের

মাসুদ আলম : [২] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এরা এই দেশে শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, এদের আসল উদ্দেশ্য এদেশের রাজনীতির অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা।

[৩] মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

[৪] তিনি আরও বলেন, আজকের দিনের অঙ্গীকার এই অপশক্তিকে আমরা রুখব। অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব। যেকোনো মূল্যেই দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করে তাদের প্রতিরোধ করা হবে। 

[৫] কাদের বলেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড স্বাধীনতা সংগ্রামের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার কারা অভ্যন্তরে হত্যাসহ অনেক রক্তাক্ত ঘটনা ঘটে গেছে।

[৬] তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশে সত্য যে বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে বাঙালি জাতিকে, হতাশ জাতিকে আশাবাদী করে তোলা ও ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে তিনি শুরু করেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন। সম্পাদনা: ইকবাল খান